শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ টি কোম্পানি নগদ লভ্যাংশ বিতরণ সম্পন্ন করেছে। কোম্পানি ২ টি ৩১ শে ডিসেম্বর ২০২৪, সমাপ্ত হিসাব বছরের জন্যে সংশ্লিষ্ট শেয়ার হোল্ডারদের নগদ লভ্যাংশের টাকা বিএফটিএন এর মাধ্যমে ব্যাংক একাউন্টে বিতরণ সম্পন্ন করেছে।
কোম্পানি ২ টি হলো- স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড ও ডাচ বাংলা ব্যাংক।
স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড
কোম্পানিটি ৩১ শে ডিসেম্বর ২০২৪, সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।
ডাচ বাংলা ব্যাংক
ব্যাংকটি ৩১ শে ডিসেম্বর ২০২৪, সমাপ্ত হিসাব বছরের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল।এর মধ্যে ১০ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস লভ্যাংশ।
উল্লেখ্য, ডিএসইর বা সিএসইর নিউজ বিভাগে নগদ লভ্যাংশ বিতরণ সম্পন্ন করেছে, এমন খবর প্রকাশিত হবার পরে যদি কোন বিনিয়োগকারী লভ্যাংশের টাকা না পায়, তাহলে তাদের অবশ্যই সেই কোম্পানির শেয়ার বিভাগের সাথে যোগাযোগ করে লভ্যাংশ সংগ্রহ করতে হবে।