অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

জমি ক্রয় করবে মিউচুয়াল ট্রাস্ট ব্য্যাংক

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ার বাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্য্যাংক পিএলসি (MTB) জমি ক্রয়ের অনুমতির জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করেছে । ব্যাংকটি প্রধান কার্যালয় স্থাপনের জন্য নিজস্ব ভবন নির্মাণের লক্ষ্যে এ জমি ক্রয় করবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ১১ জুন কোম্পানিটি বাংলাদেশ ব্যাংকের কাছে জমি ক্রয়ের আবেদন করে। প্রধান কার্যালয়ের জন্য রাজধানীর বেরাইদে নিজস্ব ভবন নির্মাণের লক্ষ্যে ৩ বিঘা (৬০ কাঠা) জমি ক্রয় করবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক।

উল্লেখ্য, গত ৩ জুন অনুষ্ঠিত ব্যাংকের ২৫ তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদনের পর বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করে ব্যাংকটি।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।