অর্থ লিপি

১৪ জুন ২০২৬ রবিবার ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

শাওনের সঙ্গে বুবলীর তুলনায় নেটপাড়ায় তুমুল বাহাচ !

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

মেহের আফরোজ শাওনের সঙ্গে শবনম বুবলীর তুলনা করা নিয়ে নেটপাড়া এখন উত্তাল। এতে নেটিজেনরা যেন ভাগ হয়ে গেছেন দুদলে। এমন তুলনায় একদল সহমত পোষণ করলেও খেপে উঠেছেন অন্যরা।

অভিনয় জগতের এক উজ্জ্বল নক্ষত্র মেহের আফরোজ শাওন। বাংলাদেশ টেলিভিশনের ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পান শিশুশিল্পী হিসেবে। হালের জনপ্রিয় এ ব্যক্তিত্ব একাধারে নৃত্যশিল্পী, অভিনেত্রী, সঙ্গীতশিল্পী, পরিচালক ও স্থপতি। তার আরও একটি পরিচয় হলো তিনি জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী (দ্বিতীয়)।

অন্যদিকে বর্তমান সময়ের চলচ্চিত্রে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে পড়াশুনা শেষ করলেও ক্যারিয়ার গড়েছেন অভিনয় জগতে। এর আগে অবশ্য তিনি একটি বেসরকারি টিভি চ্যানেলের নিউজ প্রেজেন্টার ছিলেন। তার আরেকটি পরিচয় হলো, তিনি ঢালিউড কিং শাকিব খানের স্ত্রী (দ্বিতীয়)।

 

সম্প্রতি নেটিজেনদের একদল শাওন আর বুবলীর মধ্যে সাদৃশ্য (মিল) খুঁজে পেয়েছেন। কারণ হিসেবে এ নেটিজেনরা বলছেন, জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী শাওন। তার জন্যই ভেঙেছে হুমায়ূন-গুলতেকিনের ভালোবাসার ঘর। ঠিক একইভাবে শাকিব-অপুর ভালোবাসার ঘর ভেঙেছে বুবলীর জন্য।

এমন মন্তব্যের পরই নেটিজেনদের অন্য দলটি খেপে ওঠেন। সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেয়া স্ট্যাটাসে তারা দিতে থাকেন নিজস্ব মতামত। শুধু তাই নয়, ফেসবুকের লাইভ ভিডিওতে এসেও তারা তাদের মনের ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন।

বেশিরভাগ নেটিজেনই বলেন, শাওনের সঙ্গে বুবলীর তুলনা বেমানান। কারণ হিসেবে নেটিজেনদের একদল যুক্তি দেখান, হুমায়ূন আহমেদের কারণে শাওন তারকা পাননি। তিনি নিজের যোগ্যতাতেই পেয়েছেন খ্যাতি। তাছাড়া শাওনের মা ছিলেন সংসদ সদস্য। তাই টাকার জন্যও শাওন কখনও হুমায়ূনকে বিয়ে করেননি। যা বুবলীর মধ্যে দেখা যায়। প্রায়ই তিনি সোশ্যাল মিডিয়ায় এসে কান্নাকাটি করেন শাকিব তার বাচ্চার ভরণ পোষণ দেন না বলে।

নেটিজেনরা আরও বলেন, গুলতেকিনের সঙ্গে যখন বনিবনা হচ্ছিল না, তখন হুমায়ূন আহমেদ পরিবার থেকে আলাদা থাকতে শুরু করেন। ওই সময় শাওনের জন্মও হয়নি। তাই হুমায়ূন-গুলতেকিনের সম্পর্ক ভাঙার কারণ শাওন নয়। বরং গুলতেকিন থেকে সরে হতাশার জীবন থেকে মুক্তি পেতে শাওনকে আকড়ে ধরতে চেয়েছেন হুমায়ূন আহমেদ।

 

অন্যদিকে, শাকিব-অপুর সংসারে ভাঙন ধরার কারণই ছিল বুবলী। ফেসবুকে ‘ফ্যামিলি টাইম’ শিরোনামে শাকিবকে নিয়ে একটি স্ট্যাটাস দেন বুবলী। ওই ঘটনার পর স্ত্রী অপু ফোন করেন বুবলীকে। ওই ফোনকলে শাকিবকে নিয়ে বুবলী আর অপুর মধ্যে ভীষণ ঝগড়া হয়। তারপরই অনিশ্চয়তা থেকে একটি বেসরকারি টিভি চ্যানেলের লাইভে এসে নিজের বিয়ে আর সন্তানের কথা প্রকাশ্যে আনেন অপু।

বিবাহিত ও সন্তান আছে জানার পরও শাকিবকে বিয়ে করেন বুবলী। সে সংসার অবশ্য টেকেনি। বর্তমানে বুবলীর সঙ্গে সেপারেশনে আছেন শাকিব খান। এ নায়ককে প্রায়ই বলতে শোনা যায়, বুবলী তাকে ফাঁসিয়ে বিয়ে করেছেন। যা কখনও হুমায়ূন আহমেদ বলেননি।

এমন মন্তব্যে সহজেই প্রমাণিত হয় যে, শাওন হুমায়ূন আহমেদ আর বুবলী শাকিব খানের দ্বিতীয় স্ত্রী হলেও এ দুই তারকা জুটির জীবন-প্রেক্ষাপট মোটেও এক নয়। তাই বেশিরভাগ নেটিজেনই শাওনের সঙ্গে বুবলীকে মেলানোটা মেনে নিতে পারেননি। বরং এমন প্রসঙ্গে নিন্দার ঝড় তুলেছেন তারা।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।