অর্থ লিপি

৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ১৭ বৈশাখ ১৪৩৩

ভারত ও যুক্তরাষ্ট্রের পশ্চিমবঙ্গে যৌথ মহড়া

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরে যুদ্ধবিমান নিয়ে যৌথ সামরিক মহড়ায় অংশ ভারত ও যুক্তরাষ্ট্র। সোমবার দেশটির এক কর্মকর্তা জানান, কালাইকুন্ডা বিমান বাহিনীর স্টেশনে যুদ্ধবিমানগুলো যৌথ মহড়ায় অংশ নেয়।

‘কোপ ইন্ডিয়া ২০২৩’ অনুশীলনের অংশ হিসেবে দুই দেশের পাঁচটি যুদ্ধবিমান মহড়ায় যোগ দেয়।

ভারতীয় বিমান বাহিনীর রাফাল, জাগুয়ার এবং সু-৩০ এমকেআই যুদ্ধবিমান মহড়ায় অংশ নেয়। গত ১০ এপ্রিল পশ্চিমবঙ্গে শুরু হওয়া মহড়া শেষ হচ্ছে সোমবার।

এই মহড়ায় দুই দেশের সম্পর্ক উন্নয়নের মাধ্যম হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা মনে করেন, দিল্লি ও ওয়াশিংটনের এই মহড়া চীনকে বার্তা দেবে। সূত্র: এনডিটিভি

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।