পুঁজিবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড (IMAMBUTTON)নতুন নাম নিয়ে আগামীকাল (২৫ মার্চ) থেকে লেনদেন শুরু করবে। একইসাথে কোম্পানিটির খাত পরিবর্তন হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (DSE) কোম্পানির প্রস্তাবিত নাম, ট্রেডিং কোড এবং সেক্টর পরিবর্তন অনুমোদন করেছে। তদনুসারে, কোম্পানির নাম হবে ‘ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড‘-এর পরিবর্তে ‘হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি‘ এবং ঔষধ ও রসায়ন খাতের পরিবর্তে এটি ‘বিবিধ’ খাত থেকে লেনদেন কার্যক্রম পরিচালনা করবে। এছাড়া কোম্পানিটির ট্রেডিং কোডও পরিবর্তন করা হবে । নতুন কোড হবে- HAMI। তবে আলোচ্য বিষয় ছাড়া কোম্পানিটির বাকি সব বিষয় অপরিবর্তিত থাকবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।