আজ রোববার (১০ই মার্চ) রাশিয়ান ফেডারেশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জানান, বাজার নিয়ন্ত্রণে ভবিষ্যতে সব নিত্যপণ্যের দাম নির্ধারণ করে দেয়া হবে।
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, পর্যাপ্ত পরিমাণে পণ্য মজুত আছে, কোনো ঘাটতি নেই। চালের বাজারের অস্থিরতা কমেছে। তেলের দাম নির্ধারণ করে দেয়া হয়েছে।
আরও পড়ুন…
প্রতিদিন কম দামে ৫ হাজার কেজি গরুর মাংস বিক্রি হবে: আব্দুর রহমান
আজ থেকে বাজার মনিটরিং শুরু হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, কোনো ভাবেই তেলের দাম বেশি নেয়া যাবে না। ভারত থেকে ২ দিনের মধ্যে পেঁয়াজ বাংলাদেশে আসবে বলেও জানান আহসানুল ইসলাম। তিনি বলেন, ভারত থেকে পেঁয়াজ এলে দামও কমে আসবে।
কিছু অস্থায়ী কাঁচাবাজারে দাম নিয়ন্ত্রণ কিছুটা সমস্যা হয়ে যায় জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে সব নিত্যপণ্যের দাম নির্ধারণ করে দেয়া হবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।