অর্থ লিপি

১৪ জুন ২০২৬ রবিবার ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

সাজেকে ৩ নারী নেত্রী ‘নিখোঁজ’

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

খাগড়াছড়িতে সাজেক থেকে ফেরার পথে ৩ নারী নেত্রী নিখোঁজ হয়েছেন। পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ‘ইউপিডিএফ’ সমর্থিত নারী সংগঠন ‘হিল উইমেন্স ফেডারেশন’ এর কেন্দ্রীয় সদস্য তারা।

তারা হলেন – ‘হিল উইমেন্স ফেডারেশন’ এর আহ্বায়ক এ্যান্টি চাকমা, সদস্য কর্নিয়া চাকমা ও নিশা চাকমা।

গতকাল শনিবার (২৩শে সেপ্টেম্বর) সাজেক থেকে ফেরার পথে জেলার দীঘিনালা থেকে তাদেরকে কে বা কারা তুলে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

ওই দিন রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নীতি চাকমা ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি কণিকা দেওয়ান অপহৃতদের মুক্তির দাবি জানান।

বিজ্ঞপ্তিতে ঘটনার জন্য নব্য মুখোশ বাহিনীকে দায়ী করা হলেও সংগঠনের নাম উল্লেখ করা হয়নি।

তিন নারী নেত্রীকে তুলে নেওয়ার বিষয়ে দীঘিনালা থানার ওসি মোঃ আলী জানিয়েছেন, এ ব্যাপারে তাদের কাছে কেউ অভিযোগ দায়ের করেনি।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।