পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি এপেক্স ফুটওয়ার লিমিটেড (APEXFOOT) কোম্পানি আজ মঙ্গলবার (১৭ ই অক্টোবর) স্পট মার্কেটে শেষ লেনদেন হবে।
কোম্পানিটি গতকাল সোমবার স্পট মার্কেটে লেনদেন শুরু হয়েছিল ,আজ ১৭ই অক্টোবর স্পট মার্কেটে শেষ লেনদেন হবে। আগামীকাল বুধবার (১৮ই অক্টোবর) কোম্পানিটির রেকর্ড তারিখ।
কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ার হোল্ডারদের ৪৫ শতাংশ লভ্যাংশ দিবে, এর মধ্যে নগদ ৩৫ শতাংশ এবং বোনাস লভ্যাংশ ১০ শতাংশ। আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১২.৮৬, যা আগের বছর ১০.৬৪ টাকা ছিল। শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাস ফ্লো হয়েছে ২৭.২৩ টাকা, যা আগের বছরে ছিল ২৯.৯৪ টাকা। কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ২৩৯.৬৪ টাকা, যা আগের বছরে ছিল ২২৯.৯৬ টাকা।
উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর ২০২৩, ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।