অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

গাজায় ত্রাণবাহী ট্রাকে ইসরায়েলি হামলা, নিহত শতাধিক

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ইসরায়েলি বাহিনী অবরুদ্ধ গাজা উপত্যকায় গাজায় ত্রাণবাহী ট্রাকে হামলা করেছে। এই হামলায় খাবারের জন্য অপেক্ষারত থাকা ১১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি বোমা হামলায় অন্তত ৭৬০ জন ক্ষুধার্ত ফিলিস্তিনি আহত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

১১২ জন নিহত এবং ৭৬০ জন আহতের পরিসংখ্যান উল্লেখ করে ইসরায়েলকে ‘গণহত্যার’ জন্য অভিযুক্ত করেছে গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়।

কিন্তু ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর হামলার বিষয় অস্বীকার করে ইসরায়েলি বাহিনী বলছে, সতর্ক করার জন্য ট্যাংক গুলি ছুড়েছিল। ত্রাণ বহরে হামলা চালায়নি ইসরায়েলি বাহিনী।

সেখানে খাবারের জন্য অপেক্ষায় থাকা ফিলিস্তিনিরা বলছেন, খাবারের জন্য অপেক্ষায় থাকা ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর সরাসরি গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

ঘটনাস্থলে উপস্থিত থাকা এক ফিলিস্তিনি বিবিসিকে বলেন, নিহতদের সবাই ত্রাণবাহী ট্রাকের দিকে যাচ্ছিলেন। আর ট্রাক চালকও সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। এমন সময় গুলি চালায় ইসরায়েলি বাহিনী।
ওপর থেকে নেওয়া চিত্রে দেখা গেছে, খাবারের জন্য ত্রাণবাহী ট্রাক ঘিরে আছেন শত শত ফিলিস্তিনি। সেখানে ত্রাণবাহী ট্রাক খালি পড়ে আছে। আর নিহতদের একটি গাধার গাড়ি বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছে।

প্রতিবেদন থেকে জানা গেছে, দক্ষিণ গাজার দক্ষিণ-পশ্চিম অঞ্চলের উপকূলীয় এলাকায় ত্রাণ বহরের দিকে ছুটে যায় ক্ষুধার্ত ফিলিস্তিনিরা। তখন খাবারের জন্য অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর হামলা চালায় ইসরায়েলি বাহিনীরা। এই হামলায় শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এই ঘটনার আলোচনার জন্য জরুরিভিত্তিতে বৈঠক ডেকেছে জাতিসংঘ।

 

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।