অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

স্কুলে ভর্তির লটারি নতুন দিনক্ষণ নির্ধারণ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আগামী ১৭ ডিসেম্বর স্কুলে ভর্তির লটারি আয়োজনের প্রস্তাব করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের।

এর আগে ১২ ডিসেম্বর এই লটারি হওয়ার কথা ছিল। আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে এ লটারি আয়োজনের প্রস্তাব করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

অধিদপ্তরের মাধ্যমিক শাখার পরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানান, ‘১২ ডিসেম্বরের পরিবর্তে ১৭ ডিসেম্বর ভর্তি লটারি আয়োজনের বিষয়টি প্রক্রিয়াধীন।’

একই শাখার সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরী বলেছেন, সময় বদলে ১৭ ডিসেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে স্কুলে ভর্তির লটারি আয়োজনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। যদিও লটারির তারিখ পরিবর্তনের কারণ নিয়ে মন্তব্য করতে চাননি কর্মকর্তারা।

গত ১২ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে স্কুলে ভর্তির আবেদন করার সুযোগ পেয়েছিল শিক্ষার্থীরা। ১৮ দিনে সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ৯ লাখ ৮৩ হাজার ৫৩৯ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।