আজ শুক্রবার (১লা মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায় নতুন করে জায়গা পাওয়া সাত প্রতিমন্ত্রীকে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব মোঃ মাহবুব হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সাত জন প্রতিমন্ত্রীকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব দেওয়া হয়।
মন্ত্রিসভা পুনর্গঠনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দায়িত্বে ছিল ছয়টি মন্ত্রণালয় ও বিভাগ। এগুলো হলো মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
এর মধ্যে সংস্কৃতি মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ছেড়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুনর্গঠিত মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকলো মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন অনুযায়ী পুনর্গঠিত মন্ত্রিসভায় মোঃ শহীদুজ্জামান সরকারকে পরিকল্পনা মন্ত্রণালয়, আব্দুল ওয়াদুদ দারাকে পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগ, মোঃ নজরুল ইসলাম চৌধুরীকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, রোকেয়া সুলতানাকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, শামসুন নাহারকে শিক্ষা মন্ত্রণালয়, ওয়াসিকা আয়শা খানকে অর্থ মন্ত্রণালয় এবং নাহিদ ইজহার খানকে সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বে রাখা হয়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।