অর্থ লিপি

১ মে ২০২৬ শুক্রবার ১৮ বৈশাখ ১৪৩৩

লঙ্কান প্রিমিয়ার লিগের ড্রাফটের আগেই আছেন বাংলাদেশি ৩ টাইগার

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) চতুর্থ আসর শুরু হচ্ছে জুলাইয়ের একেবারে শেষ দিকে।

কোন দলে কে খেলবে তা নির্ধারণ হবে ৪ জুন। আর নিবন্ধন হবে ১৫ই মে। তারই আগে ড্রাফটে জায়গা পাওয়া বিদেশি খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে আয়োজকরা, যেখানে ডোয়াইন ব্রাভো, কিয়েরন পোলার্ডদের মতো তারকার পাশে শোভা পাচ্ছে তিন বাংলাদেশি টাইগার ক্রিকেটারের নাম।

পাঁচ দলের এই টুর্নামেন্টের ড্রাফটে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, বাংলাদেশ, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউ জিল্যান্ড, নামিবিয়া ও ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা জায়গা পেয়েছেন। বাংলাদেশ থেকে সাকিব আল হাসান, লিটন দাস ও আফিফ হোসেন আছেন তাদের মধ্যে।

আগামী ৩০শে জুলাই থেকে ২০শে আগস্ট হবে এই টুর্নামেন্ট। কলম্বো ও ক্যান্ডির মাঠে শিরোপার জন্য লড়াই করবে কলম্বো, জাফনা, ক্যান্ডি, গল ও ডাম্বুলা। রাউন্ড রবিন পর্বে প্রতিটি দল একে অন্যের সঙ্গে দুটি করে ম্যাচ খেলবে, সেরা চার দল প্লে অফে জায়গা করে নেবে।

এলপিএলের অফিসিয়াল প্রমোটার দুবাই ভিত্তিক প্রডাকশন জায়ান্ট আইপিজির প্রতিষ্ঠাতা ও সিইও অনিল মোহন বলেছেন, ‘এই বছরের টুর্নামেন্টে দুর্দান্ত খেলোয়াড়রা আছেন। আমি নিশ্চিত তাদের কাছ থেকে অবিশ্বাস্য পারফরম্যান্স দেখার জন্য উন্মুখ হয়ে আছেন ভক্তরা।’

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।