দেশের বাজারে কমছে না পেঁয়াজের দাম, ভারত রপ্তানিতে শুল্ক কমানোর পরও। দুর্গাপূজা উপলক্ষে পণ্যটির আমদানি বন্ধের খবরে আরও ১০ থেকে ১২ টাকা দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। দেশি পেঁয়াজের দামও বাড়তি। ফলে এখনও রাজধানীর বাজারগুলোতে অস্থির পেঁয়াজের দাম।
কয়েক মাস ধরেই দেশের বাজারে চড়া পেঁয়াজের দাম। এদিকে কিছুদিন আগে ভারত পেঁয়াজ রপ্তানিতে শুল্ক কমানোর ঘোষণা দেয়। এতে দেশে বাজারে পেঁয়াজের দাম কমবে বলে অনেকে মনে করেছিলেন। কিন্তু হলো বিপরীত। বাজারে এর কোনো প্রভাব পরেনি।
দুর্গাপূজা উপলক্ষে হিলিতেও আমদানি বন্ধের খবরে ব্যবসায়ীরা বাড়িয়েছেন পেঁয়াজের দাম। ব্যবসায়ীরা বলছেন, গত ৯ তারিখের আগেও যে পেঁয়াজ ৭৫ থেকে ৮০ টাকায় বিক্রি হয়েছে, তা এখন কেজিতে ৯০ থেকে ৯২ টাকা।
এদিকে পাবনার পেঁয়াজ ব্যবসায়ীরা বলছেন, পাবনার পাইকার বাজারে প্রতিমণ পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪ থেকে ৪ হাজার ২০০ টাকায়। যার দাম খুচরা বাজারে প্রতিকেজি পড়ছে ১১০ টাকা। এসব কিছুর পরিপ্রেক্ষিতে, রাজধানীর পাইকারি বাজারেও বাড়তি পেঁয়াজের দাম। প্রতিকেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১৮ টাকায় আর ভারতীয় পেঁয়াজ ৯০ থেকে ৯২ টাকায়।
এ পরিস্থিতিতে, বাজারে এসেই ক্ষোভ প্রকাশ করছেন ক্রেতারা। তাঁরা বলছেন, বাজারে একটা অদৃশ্য সিন্ডিকেট কাজ করছে। এ সরকারের মূল চ্যালেঞ্জই হলো এই সিন্ডিকেট ভাঙা। আর ব্যবসায়ীরা জানান, কয়েক মাসের মধ্যে আগাম বা মুড়িকাটা জাতের পেঁয়াজ আবাদ শুরু হবে। এ সময় দেশের বাজারে দামও কিছু কমে আসবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।