অর্থ লিপি

৩০ জুলাই ২০২৬ বৃহস্পতিবার ১৫ শ্রাবণ ১৪৩৩

তামিমের ভবিষ্যৎ নিয়ে পাপন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

মাঝে মধ্যেই তামিম ইকবালের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে গুঞ্জন উঠে দেশে। তবে ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে সেটা পরিষ্কার হচ্ছে না কোনও ভাবেই। কোনও পক্ষই স্পষ্ট করে কিছু বলছে না।

কয়েক মাস আগে তামিমের সঙ্গে এই নিয়ে বৈঠকেও বসেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তারা। যদিও তার সুরাহা হয়নি। গতকাল বিষয়টি নিয়ে আরও একবার কথা বলেছেন ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

আরও পড়ুন…

বাংলাদেশে আইসিসির সভা অক্টোবরে

তামিমের ভবিষ্যৎ নিয়ে বলতে গিয়ে বোর্ড সভাপতি বলেছেন, ‘আনুষ্ঠানিক আলাপ না হওয়া পর্যন্ত এটা নিয়ে মন্তব্য করা কঠিন। তবে আমরা চাই সে আসুক।’

তামিম প্রসঙ্গে বলতে গিয়ে পাপন বাকি সিনিয়র ক্রিকেটারদের কথাও সামনে আনলেন, ‘এখানে অনেক খেলোয়াড় আছে যারা আর বেশি দিন হয়তো জাতীয় দলে থাকবে না। অনেকের জন্য এ বছরটাই শেষ। কেউ হয়তো চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত খেলবে।

আমার ব্যক্তিগত ইচ্ছে, বোর্ডেরও সবার ইচ্ছে, এদের ব্যাপারে পেশাদার হিসেবে কথা বলছি না। আমি মনে করি তামিম-সাকিব-মুশফিক-রিয়াদ; এ ধরনের খেলোয়াড় যারা আছে, তাদের যে অবদান—অবশ্যই তাদের জন্য বাংলাদেশ ক্রিকেট এখানে এসেছে। অবশ্যই মাশরাফির নেতৃত্বের কথাও বলতে হবে।’

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।