অর্থ লিপি

২৩ অক্টোবর ২০২৬ শুক্রবার ৭ কার্তিক ১৪৩৩

ঈদ ছুটি সরকার বাড়িয়ে দিল একদিন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আসন্ন ঈদুল ফিতরে সরকারি ছুটি একদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ২০ এপ্রিল বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি অফিসগুলো ছুটি থাকবে। ফলে ঈদের ছুটি একদিন বাড়লো। এটি সরকারের ঈদ উপহার।

আজ সোমবার ১০ই এপ্রিল২০২৩, মন্ত্রিপরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে এই বৈঠক হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সভায় সভাপতিত্ব করেন। বৈঠকের পর সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোঃ মাহবুব হোসেন।

উল্লেখ্য, ঈদুল ফিতরের ছুটি আগামী ২১ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত। রমজান মাস ৩০ দিনে হলে ছুটি একদিন বাড়বে। সেক্ষেত্রে ২৪ এপ্রিলও সরকারি অফিসগুলো বন্ধ থাকবে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।