শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি রেকিট বেনকিজার বাংলাদেশ পিএলসি(RECKITT) চলতি অর্থবছরের ৩য় প্রান্তিকের (জুলাই ২০২৪ – সেপ্টেম্বর ২০২৪) ও(জানুয়ারি ২০২৪ – সেপ্টেম্বর ২০২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
আজ ২৯ অক্টোবর ,২০২৪ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদনপর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়েছে।৩য় প্রান্তিকে কোম্পানিটি গত ৩মাসে(জুলাই ২০২৪ – সেপ্টেম্বর ২০২৪) শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৪৩.১৩ টাকা। গতঅর্থবছরের একই সময়ে ৩ মাসে শেয়ার প্রতি আয় (EPS) ছিল ৪৭.৫৩ টাকা।
অপরদিকে চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি ২০২৪ – সেপ্টেম্বর ২০২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১০৫.৩৫ টাকা। গতঅর্থবছরেরএকই সময়ে শেয়ার প্রতি আয় (EPS) ছিল ১১০.৮২ টাকা।
গত ৩০,সেপ্টেম্বর , ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং নগদপ্রবাহ (NOCFPS) হয়েছে ৬০.৬৬ টাকা যা আগের বছরে ছিল ১৯৫.৬০ টাকাএবং শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ৩০৩.০৪ টাকা।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।