শেয়ার বাজারে তালিকাভুক্ত সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসির (SBACBANK) সাবেক উদ্যোক্তা আবদুল হাইয়ের কাছে থাকা ব্যাংকটির ১৭ লাখ ৫৮ হাজার ৪৮৭টি শেয়ারের মধ্যে ১৭ লাখ ৪১ হাজার ৭৭টি শেয়ার নমিনি হিসেবে তার ছেলে আবদুল্লাহ আল মামুনের কাছে হস্তান্তর করা হবে। আবদুল হাই ২০২২ সালের ১৮ জানুয়ারি মৃত্যুবরণ করেন।
গতকাল ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
২০২১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসির অনুমোদিত মূলধন ১ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ৮২৪ কোটি ১৯ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২৮৮ কোটি ৩০ লাখ টাকা। ব্যাংকটির মোট শেয়ার সংখ্যা ৮২ কোটি ৪১ লাখ ৯১ হাজার ৬৫০। এর মধ্যে ৬৬.৪১ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১৬.৭৪ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ১৬.৮৫ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
গত এক বছরে এসবিএসি ব্যাংকের শেয়ারদর ৬.৫০ টাকা থেকে ১৩.৯০ টাকায় ওঠানামা করেছে। গতদিন এসবিএসি ব্যাংকের সর্বশেষ ৮.৬০ টাকা দামে লেনদেন হয়েছে।