শেয়ার বাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের সিটি ব্যাংক লিমিটেডের (CITYBANK) এক পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্যাংকটির পরিচালক রুবেল আজিজের কাছে ৩ কোটি ৮ লাখ ৯৯ হাজার ১৯৫ টি শেয়ার আছে। এখান থেকে এই পরিচালক ৩৪ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে।
রুবেল আজিজ আগামী ৩১ অক্টোবর ২০২৪ তারিখের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির (ডিএসই) পাবলিক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করবেন।
১৯৮৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ব্যাংকটির অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ১ হাজার ৩৪৭ কোটি ৮ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ২ হাজার ৪৬ কোটি ২৫ লাখ টাকা। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকের কাছে ৩০.৫৯, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর ২৩.৫৫, বিদেশী বিনিয়োগকারীর ৫.৫৪ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে ৪০.৩২ শতাংশ শেয়ার রয়েছে।