অর্থ লিপি

২৩ নভেম্বর ২০২৬ সোমবার ৮ অগ্রহায়ণ ১৪৩৩

এবার বাড়লো সোনা রুপা দাম

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের বাজারে একদিন পরই এবার বাড়লো সোনার দাম। মাত্র একদিন আগে ভরিতে ৬ হাজার ১৮১ টাকা কমানোর পর এবার ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়। পরে এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানায় সংগঠনটি।

বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১৬ হাজার ৯৮৫ টাকা। ২১ ক্যারেটের প্রতি গ্রাম ১৬ হাজার ২২০ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি গ্রাম ১৩ হাজার ৯৩৫ টাকা।

সে হিসাবে ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৬২ হাজার ৫৩৮ টাকা।

এর আগে রবিবার (২২ নভেম্বর) থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছিল ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকায়। ওই দিন প্রতি ভরিতে ৬ হাজার ১৮১ টাকা কমিয়েছিল বাজুস। তার আগে শুক্রবার (২০ নভেম্বর) ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়ে ২ লাখ ১ হাজার ১৪৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। অর্থাৎ মাত্র তিন দিনের ব্যবধানে দুই দফা কমানোর পর এবার আবারও বাড়ল সোনার দাম।

বাজুসের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম আগের দিনের তুলনায় ৩ হাজার ১৪৯ টাকা বেড়েছে। ২১ ক্যারেটে বেড়েছে প্রায় ২ হাজার ৯৭৪ টাকা এবং ১৮ ক্যারেটে বেড়েছে প্রায় ২ হাজার ৫৬৬ টাকা।

সোনার দাম ঘন ঘন পরিবর্তনের কারণে ক্রেতা ও বিক্রেতা উভয়কেই বাজারদরের বিষয়ে সতর্ক থাকতে হচ্ছে। বিশেষ করে বিয়ের মৌসুম ও অন্যান্য পারিবারিক অনুষ্ঠানের জন্য স্বর্ণালংকার কেনার পরিকল্পনা করা ক্রেতাদের ওপর নতুন এই মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে।

রুপার দামও বাড়ল

সোনার পাশাপাশি রুপার দামও বাড়িয়েছে বাজুস। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২৬০ টাকা। ২১ ক্যারেটের প্রতি গ্রাম ২৫০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি গ্রাম ২১৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রুপার দাম ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।