সরকার ৫৫ লাখ লিটার সয়াবিন তেল কিনবে, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য। এতে ব্যয় হবে ৯১ কোটি ৩০ লাখ টাকা।
আজ বুধবার (২৭ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এসব সার ক্রয়ের অনুমোদন দেয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্টস লিমিটেডের কাছ থেকে টিসিবির জন্য ৫৫ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার। এতে ব্যয় হবে ৯১ কোটি ৩০ লাখ টাকা। প্রতি লিটারের দাম পড়বে ১৬৬ টাকা।
এছাড়া বৈঠকে গম, সার, মসুর ডাল ও চিনি আমদানির অনুমতি দিয়েছে সরকার। অর্থ উপদেষ্টা বলেন, সরকার অত্যাবশকীয় পণ্যের প্রতি বেশি নজর দিচ্ছে। তাই এসব পণ্য আমদানির অনুমোদন দেয়া হয়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।