আজ রবিবার (২৯ জুন) সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে।
আজ লেনদনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশি ভাগ কোম্পানির শেয়ারদর বেড়েছে। একই সঙ্গে আগের কার্যদিবসের তুলনায় টাকার অংকে বেড়েছে লেনদেনের পরিমাণ।
আজ ডিএসইতে টাকার অংকে গতদিনের চেয়ে লেনদেন বেড়েছে ১৫.৬৬ কোটি টাকার।
আজ ডিএসইতে মোট ৪৯৪.৩৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত কর্ম দিবসে ডিএসইতে ৪৭৮.৬৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল। আজ গত কর্ম দিবসের চেয়ে লেনদেন ১৫.৬৬ কোটি টাকা বেড়েছে।
আজকের বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৬.৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৮৩৯.৭৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০৬১.৪৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮১৬.৫১ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৯৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের। এর মধ্যে দাম বেড়েছে ১৮৬ টির, দাম কমেছে ১৪৮ টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৬০ টি কোম্পানির।
আজ ডিএসইতে দাম বৃদ্ধির শীর্ষ ২০ তালিকার ৭ টি খাতের শেয়ার ছিল। আজ দাম বাড়ার শীর্ষ তালিকায় ব্যাংক ও ফাইন্যান্স খাতের আধিপত্য ছিল।
বাজার মুভমেন্টে আজ (ব্যাংক ও ফাইন্যান্স খাত) নতুন সেক্টর আসার সম্ভাবনা দেখা গেছে,যা বাজারের জন্যে ইতিবাচক দিক,এভাবে বাজার মুভমেন্টে খাত ভিত্তিক চলতে থাকলে বাজারের মানি ফ্লো বাড়বে বলে ধারনা করছেন বাজার সংশ্লিষ্টরা।