অর্থ লিপি

৫ অক্টোবর ২০২৬ সোমবার ২০ আশ্বিন ১৪৩৩

শিগগিরই বাজারে আসছে আইপিও, তালিকার শুরুতেই কনফিডেন্স পাওয়ার

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে প্রস্তুতি নিচ্ছে কনফিডেন্স গ্রুপের প্রতিষ্ঠান কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি পিএলসি। আইপিও প্রক্রিয়ার অংশ হিসেবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য চলতি মাসে রোড শো আয়োজন করতে যাচ্ছে কোম্পানিটি।

কোম্পানি সূত্রে জানা গেছে, আগামী ১৮ অক্টোবর সন্ধ্যা ৭টায় রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে রোড শো অনুষ্ঠিত হবে। পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমেও এতে অংশ নেওয়ার সুযোগ থাকবে।

রোড শোতে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জির ব্যবসা, আর্থিক পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পাবলিক অফার অব ইক্যুইটি সিকিউরিটিজ রুলস, ২০২৫ অনুযায়ী যোগ্য বিনিয়োগকারীদের রোড শোতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে কোম্পানিটি।

যোগ্য বিনিয়োগকারীদের মধ্যে রয়েছেন মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার, অ্যাসেট ম্যানেজার, স্টক ডিলার, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, ফান্ড ম্যানেজার, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড ও ইনভেস্টমেন্ট স্কিম এবং ন্যাশনাল পেনশন অথরিটিসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।

কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জির আইপিওর ইস্যু ম্যানেজার ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ইস্যু রেজিস্ট্রার প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসি।

উল্লেখ্য, কনফিডেন্স গ্রুপের আরেক প্রতিষ্ঠান কনফিডেন্স সিমেন্ট পিএলসি ইতোমধ্যে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত রয়েছে। কোম্পানিটি ১৯৯৫ সালে তালিকাভুক্ত হয়। বর্তমানে এর পরিশোধিত মূলধন ৮৬ কোটি ২৫ লাখ টাকা এবং শেয়ার সংখ্যা ৮ কোটি ৬২ লাখ।

এর মধ্যে উদ্যোক্তাদের হাতে রয়েছে ৩০.৩৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৭.৩৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৩৩.৩২ শতাংশ শেয়ার।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।