অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

সূচকের ইতিবাচকতায় লেনদেন ৫০০ কোটি ছাড়ালেও স্বস্তিতে নেই বিনিয়োগকারীরা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ বুধবার (৯ এপ্রিল) সূচক শুরুতেই ইতিবাচক ধারা দিয়ে লেনদেন শুরু করেছে এবং দিন শেষে  সূচক ইতিবাচক ধারা অব্যাহত রেখে আজকের বাজার লেনদেন শেষ হয়েছে। আজ সূচক ও লেনদেন বাড়লেও বেশির ভাগ কোম্পানির শেয়ার দর কমেছে।

আজ দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক সূচক ‘ডিএসইএক্স’ ১০.২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫১৯৬.০৪ পয়েন্টে।

অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ২.৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১৬৯.৬৯ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ২.৮৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯২১.৯০ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৫২৭ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪৮৩ কোটি ৬১ লাখ টাকার শেয়ার।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৪ টির, কমেছে ১৯৩ টির অপর দিকে অপরিবর্তীত রয়েছে ৫৮ টি কোম্পানির বাজারদর।

আজ দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় ১১ টি খাতের শেয়ার উঠে এসেছে, তবে আজ দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় একক কোন খাতের আধিপত্য ছিলনা।

আজ দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় ১০ শতাংশ দাম বেড়ে প্রথমে ছিল কনফিডেণ্ট সিমেন্ট, জে এম আই হসপিটাল, ৯.৯৫ শতাংশ দাম বেড়ে ২য় অবস্থানে ছিল এবং ৯.৯১ শতাংশ দাম বেড়ে ৩য় অবস্থানে ছিল পদ্মা লাইফ ইনস্যুরেন্স।

আজ লেনদেন চলাকালীন সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ টাওয়ারের কয়েকটি অফিসে গিয়ে দেখা গেল হাউজের অফিসগুলোতে তেমন কোন কর্ম চঞ্চলতা নেই।কয়েকজন বিনিয়োগকারীর অভিমত বাজারে লেনদেন ঠিক হচ্ছে কিন্তু হাতেগোনা ৪০/৫০ টি কোম্পানির লেনদেন হচ্ছে ঘুরেফিরে । পেপার বা মিডিয়াতে বাজারের রসাত্মক খবর শোনা গেলেও আসলে আমাদের কোন অবস্থান নেই।

বেশ কয়েকটি হাউসের সাথে কথা বলে জানা গেল যে, লেনদেন ঠিকই বাড়ছে কিন্তু হাতে গোনা কয়েকটি কোম্পানি লেনদেন হওয়াতে বেশির ভাগ বিনিয়োগকারী বাজারে অংশগ্রহণ করতে পারছেন না।

সার্বিক বাজার বিশ্লেষণ করে দেখা যায় লেনদেন ৫০০ কোটি ছাড়ালেও স্বস্তিতে নেই বিনিয়োগকারীরা।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।