আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিত্য প্রয়োজনীয় কৃষি পণ্যের উৎপাদন, চাহিদা ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভাশেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, ডিমের দাম প্রতি পিস ১২ টাকা নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে ডিম আমদানির সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন টিপু মুনশি।।
তিনি বলেন, প্রতি পিস ডিমের দাম ১২ টাকা নির্ধারণ করা হয়েছে। এর বেশি বিক্রি করা হলে আইন অনুসারে ব্যবস্থা নেয়া হবে
ডিম আমদানির সিদ্ধান্তের কথা জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ডিমের উৎপাদন খরচ সাড়ে ১০ টাকা হওয়ায় আমরা এই দাম নির্ধারণ করে দিয়েছি। প্রতি পিস ডিম এখন থেকে ১২ টাকায় বিক্রি করা হবে। প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে এই দাম নির্ধারণ করা হয়েছে।
ডিম আমদানি সিদ্ধান্তের কথা জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, বাজার পর্যালোচনা করে প্রথমে সীমিত পর্যায়ে আমদানির অনুমতি দেয়া হবে। এরপরও যদি দাম নিয়ন্ত্রণে না থাকে, তাহলে ব্যাপক আকারে আমদানি করা হবে। বাজার ঠিক রাখার জন্যই আমদানি করা হবে।
এই সিদ্ধান্ত বাস্তবায়নে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদতফর থেকে শুরু করে জেলা প্রশাসকরা (ডিসি) বাজার মনিটরিং করবে উল্লেখ করে তিনি বলেন, জেলা-উপজেলাসহ বড় বড় শহরগুলোতে এই মনিটরিং চলবে। আজকের ঘোষণার পরে সর্বাত্মক শক্তি নিয়ে বাজারের নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করা হবে।
বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে পেঁয়াজ মজুত করার সুবিধা নেই। কিন্তু ডিমের ক্ষেত্রে বড় সুবিধা হচ্ছে, ডিম আমরা আমদানি করতে পারব। এতে বাজারের বাড়তি দামের প্রভাব কমানো সম্ভব।
ডিমের দাম ১২ টাকা নির্ধারণের বিষয়টিকে ন্যায্য উল্লেখ করে তিনি বলেন, কোনো অবস্থাতেই এটি কম না, যথেষ্ট ভালো দাম।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।