‘কার্ডনির্ভর নিরাপদ লেনদেনে, জীবন হোক ঝামেলাহীন ও সহজ’—এই স্লোগানে আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) থেকে অনলাইনে শুরু হয়েছে সাত দিনব্যাপী ‘ব্যাংক কার্ড আয়োজন ২০২৬’।
প্রথম আলো ডটকমের উদ্যোগে তৃতীয়বারের মতো আয়োজিত এই মেলায় দেশের শীর্ষস্থানীয় সাতটি ব্যাংক অংশ নিয়েছে। অংশগ্রহণকারী ব্যাংকগুলো হলো ঢাকা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, যমুনা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক ও ট্রাস্ট ব্যাংক।
আয়োজকেরা জানিয়েছেন, এবারের আয়োজনে থাকছে অংশগ্রহণকারী ব্যাংকগুলোর বিভিন্ন ধরনের কার্ডের খোঁজখবর, অফার, কার্ড ব্যবহারে সতর্কতা ও নিরাপদ লেনদেনে করণীয়বিষয়ক পরামর্শ ও ফিচার। সেই সঙ্গে থাকবে ব্যাংকগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাক্ষাৎকার।
আজ থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী আয়োজনটি চলবে আগামী ৩ মার্চ পর্যন্ত। এই আয়োজন সম্পর্কে বিস্তারিত জানা যাবে ওয়েবসাইটে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।