ভাবা যায় আমরা বিভিন্ন দাম দামি খাবার খেয়ে শরীরে রোগ ডেকে নিয়ে আসছি। কৃত্রিম চিনি ক্যান্সার (Aspartame) ক্যান্সার সহায়ক। এছাড়াও শরীরের বিভিন্ন রকমের ক্ষতি করে এই আর্টিফিশিয়াল চিনি (Aspartame)।
চিনির খারাপ দিক জানার পর ফুড কোম্পানিগুলোর মাথায় কুবুদ্ধি আসে। তারা চিনির বিকল্প হিসেবে আর্টিফিশিয়াল সুইটেনার ব্যবহারের মতলব করে। এ উদ্দেশ্যে তারা প্রধানত Aspartame নামক এক আর্টিফিশিয়াল কেমিক্যাল ব্যবহারের প্রস্তাব করে এবং দুঃখের বিষয় আমেরিকার FDA তা অনুমোদনও করে।
অতঃপর ব্যাপক হারে বিভিন্ন খাদ্য ও দ্রব্যে এসপারটেম এর ব্যবহার শুরু হয়
যে সব খাবারে সবচেয়ে বেশি এসপারটেমের ব্যবহার হয় সেগুলো হলো- ডায়েট কোক, আইসক্রিম, ইয়োগর্ট (দই বিশেষ), বিভিন্ন ডেইরী প্রোডাক্ট, চুইংগাম , কাশের সিরাপ, টুথপেষ্ট, চুষে খাওয়ার ভিটামিন ইত্যাদি অগণিত প্রসেসড ফুড ও সামগ্রী।
আমাদের দেশে ডায়াবেটিস রোগীদেরকে চিনির বদলে আর্টিফিশিয়াল সুইটেনার খাওয়ার কুপরামর্শ দেয়া হয়।
অবশেষে এই প্রথম বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এক যৌথ গবেষণা রিপোর্ট প্রকাশ করেছে এইএসপারটেম নামক আর্টিফিশিয়াল সুইটেনার বিষয়ে। এই রিপোর্টে একে ক্যান্সার সহায়ক (carcinogenic) হিসেবে চিহ্নিত করেছে। উল্লেখ্য, যে পৃথিবীর প্রতি ৬ জনের ১ জন মানুষ ক্যান্সারে মৃত্যুবরণ করে। ক্যান্সার ছাড়াও আরও অনেক রোগের ঝুঁকি বৃদ্ধি করে এই আর্টিফিশিয়াল সুইটেনার।
আশা করি অখাদ্যকে খাদ্য বানানোর কুফল দিন দিন আরও প্রকাশ পাবে। ন্যাচারালরিয়্যাল ফুড খান, সুস্থ থাকুন।
সূত্র : WHO এর ওয়েবসাইট এ Aspartame hazards and risk assessment result শিরোনামে গত ১৪-০৭-২০২৩ তারিখে প্রকাশিত রিপোর্ট।