দেশের সামগ্রিক মূল্যস্ফীতির হার অক্টোবর মাসে কিছুটা কমে ৮.১৭ শতাংশে পৌঁছেছে, যা সেপ্টেম্বর মাসে ছিল ৮.৩৬ শতাংশ। খাদ্যপণ্যের মূল্যস্ফীতির নিম্নমুখী প্রবণতার কারণে সামগ্রিক মূল্যস্ফীতি কিছুটা কমেছে।
গতকাল বুধবার (৫ নভেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, পয়েন্ট-টু-পয়েন্ট খাদ্যপণ্যের মূল্যস্ফীতি অক্টোবর মাসে সামান্য কমে ৭.০৮ শতাংশে দাঁড়িয়েছে, যা সেপ্টেম্বর মাসে ছিল ৭.৬৪ শতাংশ।
অন্যদিকে, অক্টোবরে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে ৯.১৩ শতাংশ, যা আগের মাসে ছিল ৮.৯৮ শতাংশ।
গত মাসে গ্রামীণ এলাকায় মূল্যস্ফীতি হ্রাস পেয়েছে। তবে শহরাঞ্চলে তা সামান্য বৃদ্ধি পেয়েছে।
তথ্যসূত্র: বাসস
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।