গতকাল মঙ্গলবার রাতে মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তপথে আরও ৪৬ জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী-বিজিপি সদস্য আশ্রয় নিয়েছেন বাংলাদেশে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান,গত দুই দিনে নতুন করে মিয়ানমারের ৫৮ জন বিজিপি সদস্য পালিয়ে এসেছেন। এর মধ্যে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার রেজুপাড়া সীমান্ত দিয়ে ২ জন, জমছড়ি সীমান্ত দিয়ে ১০ জন এবং রাতে আরও ৪৬ প্রবেশ করেছেন।
এ নিয়ে সর্বমোট বাংলাদেশে ২৬০ জন জান্তা বাহিনী বিজিবির হেফাজতে আছেন বলে জানিয়েছেন শরিফুল ইসলাম।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।