অর্থ লিপি

১৫ এপ্রিল ২০২৬ বুধবার ২ বৈশাখ ১৪৩৩

আইসিসিবিতে চলছে প্লাস্টিক মেলা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক এক্সপো ভিলেজ ‌‘আইসিসিবি এক্সপো ভিলেজ বাংলাদেশ’-এ শুরু হয়েছে ১৭তম আন্তর্জাতিক প্লাস্টিকমেলা। এতে দেশি-বিদেশি ৮০০টির বেশি কম্পানির স্টল রয়েছে।

চার দিনব্যাপী মেলাটি চলবে আগামী শনিবার পর্যন্ত।

গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ‘আইসিসিবি এক্সপো ভিলেজ বাংলাদেশ’-এ শুরু হওয়া মেলা বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাণিজ্যসচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. আবদুর রহিম খান, সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. জসিম উদ্দিন। সভাপতিত্ব করেন বাংলাদেশ প্লাস্টিক পণ্য প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিপিজিএমইএ) সভাপতি সামিম আহমেদ।

মেলায় বাংলাদেশ, চীন, জার্মানি, ভারত, ইতালি, ভিয়েতনাম, তুরস্ক, জাপানসহ বিভিন্ন দেশের কম্পানিগুলো তাদের পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করেছে। বাংলাদেশ প্লাস্টিক পণ্য প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিপিজিএমইএ) এবং হংকংভিত্তিক প্রতিষ্ঠান ইয়োকার্স ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস যৌথভাবে মেলাটির আয়োজন করেছে।

বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন বলেন, ‘এই প্লাস্টিকে ভালো-মন্দ দুটি দিকই রয়েছে। আমাদের করণীয় হচ্ছে ভালো প্লাস্টিককে প্রমোট করা। পরিবেশের জন্য যে প্লাস্টিকগুলো খারাপ তা থেকে পরিত্রাণ পেতে হবে। একই সঙ্গে পাটসহ অন্যান্য যে সম্ভাবনাময় পণ্য রয়েছে, এসবের ব্যবহার বাড়ানো।

পাশাপাশি যেসব পণ্য প্যাকেজিং ছাড়া ব্যবহার করা যায়, সেগুলো প্যাকেজিং ছাড়াই ব্যবহার করা উচিত।’

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।