শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি (ISLAMIBANK) গত ৩১ শে ডিসেম্বর ২০২৪ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না। ব্যাংকটি আলোচিত বছরের শেয়ার হোল্ডারদের হতাশ করেছে।
আলোচিত বছরে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ০.৬৮ টাকা, যা আগের বছর আয় ৩.৯৫ টাকা ছিল। ব্যাংকটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাস ফ্লো হয়েছে হয়েছে ৫৭.৯০ টাকা, যা আগের বছরে ঋণাত্মক ছিল ১০.৬৩ টাকা। কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ৪৪.৩৬ টাকা, যা আগে ছিল ৪৫.২৪ টাকা।
ব্যাংকটির বার্ষিক সাধারণসভা (এজিএম) তারিখ পরে জানান হবে। বার্ষিক সাধারণ সভার জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখ ।
উল্লেখ্য, ব্যাংকটি ২০২৩ সালে হোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
আগামীকাল ব্যাংকটি নো লিমিট প্রাইজে লেনদেন হবে। অর্থাৎ কাল ব্যাংকটি যত খুশি দাম বাড়তে ও কমতে পারবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।