অর্থ লিপি

১ মে ২০২৬ শুক্রবার ১৮ বৈশাখ ১৪৩৩

শাহজালাল বিমান বন্দরে স্বর্ণ চুরি করলেন কাস্টম হাউসের কর্মকর্তা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

নিরাপত্তার যিনি দায়িত্বে তিনিই চোরের খাতায় নাম লিখালেন! রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর ১০ লাখ টাকা মূল্যের স্বর্ণের বার কৌশলে নিয়ে উধাও হয়ে যান রাজস্ব কর্মকর্তা পিংকু রায়।

বিমানবন্দর আর্মড পুলিশের (এপিবিএন) তৎপরতায় বারটি উদ্ধার করা হয় পরে।

সহকারী রাজস্ব কর্মকর্তা পিংকু রায় স্বর্ণের বারটি নিজ হেফাজতে নেয়ার কথা স্বীকার করেছেন।

জানা গেছে, গত শুক্রবার (২৩শে ফেব্রুয়ারি) সকাল ৬টা ২০ মিনিটের দিকে ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকায় আসেন যাত্রী মহিবুর রহমান। তার সঙ্গে ছিল ১১৬ গ্রাম ওজনের এক পিস স্বর্ণের বার। কাস্টমস জোনে এই স্বর্ণের বারের শুল্ক দিয়ে বের হয়ে আসেন তিনি।

আরও পড়ুন…

বিমান বন্দরের ৫৫ কেজি স্বর্ণ চুরির ঘটনায় ৩ জনকে সন্দেহ

কিন্তু মহিবুর রহমান গাড়িতে ওঠার জন্য ক্যানোপি- ২ এ অপেক্ষা করার সময় খেয়াল করে দেখেন, তার পকেটে স্বর্ণের বারটি নেই। আবারও টার্মিনালে ফিরে যান তিনি। কাস্টমস জোনে গিয়ে খোঁজাখুঁজি করেও স্বর্ণের বারটি না পেয়ে অভিযোগ দেন এপিবিএনকে।

অভিযোগের ভিত্তিতে বিমানবন্দরের সিসি ক্যামেরা পর্যবেক্ষণে দেখা যায়, কাস্টমস জোনে মহিবুর রহমানের বারটি পড়ে যায়। কাস্টমসের স্ক্যানিং মেশিনের সামনে ফ্লোরে পড়ে থাকা সেই স্বর্ণের বারটি এক ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে পা দিয়ে লাথি মেরে এক পাশে সরিয়ে রাখেন। পরে সুযোগ বুঝে কৌশলে স্বর্ণের বারটি পকেটে নিয়ে দ্রুত বিমানবন্দর থেকে বের হয়ে যান।

আরও পড়ুন…

মার্চেই ইতালি উড়বে বিমান বাংলাদেশ

বিমানবন্দর আর্মড পুলিশ ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত হয় যে, তিনি ঢাকা কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা পিংকু রায়। তিনি কাস্টমসের ট্রানজিট ও মূল্যবান গুদামের দায়িত্বে আছেন। পরিচয় নিশ্চিত হওয়ার পর পিংকু রায়কে ফোন করে আর্মড পুলিশের অফিসে নেয়া হলে তিনি স্বর্ণের বারটি নিজ হেফাজতে নেয়ার কথা স্বীকার করেন এবং ফেরত দিতে রাজি হন।

এ ঘটনা ঢাকা কাস্টমসকে জানিয়ে অভিযুক্ত রিংকু রায়কে বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য কাস্টমসের জিম্মায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।