অর্থ লিপি

২৩ অক্টোবর ২০২৬ শুক্রবার ৭ কার্তিক ১৪৩৩

বাজারে বিক্রি চাপ কমে আসছে,বাজার ইতিবাচক হওয়ার অপেক্ষায়

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ মঙ্গলবার (০২ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক সূচক ০.৪০ শতাংশ কমে সূচক অবস্থান করছে ৫৭৩৮.৩৯ পয়েন্টে।আজ ডিএসইর লেনদেন ৪০০ কোটির নিচে নেমে গেছে ।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স গতদিনের তুলনায় ২২.৯৮ পয়েন্ট কমে দাঁড়ায় ৫৭৩৮.৩৯ পয়েন্টে, যা গত কার্যদিবসে যা ছিল ৫৭৬১.৩৭ পয়েন্ট। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইর ভালো কোম্পানি নিয়ে সূচক ডিএস-৩০ আজ ৫.৬১ পয়েন্ট কমে ২০০১.৭২ পয়েন্টে দাঁড়িয়েছে, গত কার্যদিবসে যা ছিল ২০০৭.৩৩ পয়েন্ট।

ডিএসইতে আজ ৩৬৭.৬৫ কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৪৬৮.৮২ কোটি টাকা। আজ গতদিনের চেয়ে লেনদেন কম হয়েছে ১০১.১৭ কোটি টাকার।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯০ টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ৭৯ টির, কমেছে ২৬৮ টির আর অপরিবর্তিত ছিল ৪৩ টির বাজারদর।

আজকের সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা ছিল বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, বীকন ফার্মাসিউটিক্যালস ,সী পার্ল বিচ ও ইউনিক হোটেলের শেয়ারের।

আজ বহুদিন পরে দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা কোন শেয়ার ১০ শতাংশ বাড়েনি।আজ দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় ৬.৯৮ শতাংশ দাম বেড়ে প্রথমে ছিল এবিবি ফাস্ট মিউচুয়াল ফান্ড , ৬.৯৮ শতাংশ দাম বেড়ে এশিয়াটিক ল্যাবরেটরি ছিল ২য় অবস্থানে এবং ৫.৭৭ শতাংশ দাম বেড়ে ৩য় অবস্থানে ছিল বিডি সার্বিস।

আজ ডিএসইতে লেনদেনের শুরু থেকেই বাজার ওঠানামার মধ্যে ছিল যা শেষ পর্যন্ত নেতিবাচক ধারায় আজকের বাজার লেনদেন শেষ হয়েছে। লেনদেন আবারও ৩০০ কোটির ঘরে নামাতে বিনিয়োগকারীদের মধ্যে হতাশার ছাপ ফুটে উঠেছে । এক কথায় বিনিয়োগকারীরা দারুণ উদ্বেগ ও হতাশার মধ্যে দিয়ে বাজার অবলোকন করছে।

বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে একজন বাজার বিশ্লেষকের সাথে আলাপকালে তিনি জানান প্রতিবছরই ইদুল ফিতরের আগে বাজারে কিছুটা বিক্রি চাপ থাকে,তবে এইবার ইদুল ফিতরের বিক্রির চাপের সাথে যোগ হয়েছে সম্প্রতি বেক্সিমকো লিমিটেডের অনুকূলে ২৬২৫ কোটি টাকার বন্ড অনুমোদন দেয়াতে মানুষের মধ্যে একপ্রকার আতঙ্ক কাজ করাতে বাজারে নেতিবাচক প্রবণতা আরও ত্বরান্বিত হয়েছে।

তিনি আরও বলেন বাজারে মূলত আস্থার সংকট চলছে ,যে কারণে বাজার দাঁড়াতে পারছেনা।বাজার স্বাভাবিক হলে বাজারের টাকার প্রবাহ অটোমেটিক বাড়বে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন ইদুল ফিতরের বিক্রি চাপ আগামীকাল থেকে কমে যাবে ,যে কারণে বাজার কিছুটা ইতিবাচক হতে পারে।তিনি আরও বলেন বাজারের মূল সূচকের যে পতন হয়েছে ,আর তাতে বিভিন্ন স্টকের দাম এমন পর্যায় এসে পৌছেছে যা কল্পনার অতীত।তিনি বলেন যাদের ফান্ড আছে এবং যারা বাজারে প্রকৃতভাবে বিনিয়োগ এর মাইন্ডে ব্যবসা করেন তারা বাজারের এই খারাপ অবস্থাতে ধাপে ধাপে অবশ্যই বিনিয়োগ করবেন।

 

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।