প্রয়াত সাংবাদিক ও নন্দিত সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরীর জন্মদিন আগামীকাল সোমবার (২৫শে ডিসেম্বর)। দিনটিকে সামনে রেখে এক যুগ ধরে সঞ্জীব উৎসব উদযাপন পর্ষদ আয়োজন করে আসছে ‘সঞ্জীব উৎসব’।
আগামীকাল সোমবার (২৫শে ডিসেম্বর) বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সঞ্জীব চত্বরে আয়োজিত হবে গানে গানে এ স্মৃতিচারণ উৎসব। এতে গান পরিবেশন করবেন লিমন, জয় শাহরিয়ার, মুয়ীয মাহফুজ, সন্ধি, আহমেদ হাসান সানি, সাহস মুস্তাফিজ, সুহৃদ স্বাগত, শতাব্দী ভব, অর্ঘ্য, ঘুণপোকা, রাজেশ মজুমদার ও রাশেদ।
প্রসঙ্গত, ‘দলছুট’ ব্যান্ডের অন্যতম প্রতিষ্ঠাতা সঞ্জীব চৌধুরী। তাঁর গানের মধ্যে ‘আমি তোমাকেই বলে দিব’, ‘সমুদ্রসন্তান’, ‘স্বপ্নবাজি’, ‘বায়স্কোপ’, ‘ফিরে চাই’, ‘ভালো লাগে না’ প্রভৃতি উল্লেখযোগ্য। এছাড়া লেখালেখিতেও সক্রিয় ছিলেন তিনি।

টিএসসিতে ২০২২ সালের সঞ্জীব উৎসবের ছবি
২৫শে ডিসেম্বর ১৯৬৪ সালে বাংলাদেশের হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মাকালকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন সঞ্জীব চৌধুরী। তাঁর বাবা ননী গোপাল চৌধুরী ও মা প্রভাষিণী দেবী।
ছোটবেলায় হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন ও এরপরে ঢাকার বকশী বাজার নবকুমার ইন্সটিটিউটে নবম শ্রেণিতে এসে ভর্তি হন ও এখান থেকে ১৯৭৮ সালে মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় ১২তম স্থান অর্জন করেন।
Shishotosh | Hasan Masud | Marzuk Russell | Sanjib Chowdhury
১৯৮০ সালে তিনি ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেও মেধা তালিকায় স্থান করে নেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে ভর্তি হন; কিন্তু বিভিন্ন কারণে তা শেষ না করে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক ছিলেন৷
হৃতিক লড়াই করতে আসছেন নতুন বছরে ‘ফাইটার’ নিয়ে
তিনি একজন খ্যাতনামা সাংবাদিকও ছিলেন। বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদপত্র আজকের কাগজ, ভোরের কাগজ ও যায়যায়দিনে কাজ করেছেন। তিনি হুসেইন মোহাম্মদ এরশাদের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আন্দোলনের একজন কর্মী ছিলেন।
মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ২০০৭ সালের ১৯শে নভেম্বর মারা যান সঞ্জীব চৌধুরী। তাঁর সৃষ্ট অজস্র গান এখনও নবীনদের অনুপ্রেরণা হয়ে আছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।