আজ সোমাবার (৮ জুলাই) দেশের জনপ্রিয় প্রয়াত সুরকার আলম খানের ২য় মৃত্যু বার্ষিকী। ২০২২ সালের আজকের এই দিনে সবাইকে ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। আলম খান ছিলেন একাধারে গীতিকার, সুরকার এবং সঙ্গীত পরিচালক।
ক্যারিয়ারে প্রায় দুই হাজারের বেশি গানের সুর করেছেন তিনি। পাশাপাশি ৩০০ সিনেমার সংগীত পরিচালনা করেছেন তিনি। তার লেখা শ্রোতাপ্রিয় গানের সংখ্যাও কম নয়।
১৯৭০ সালে পরিচালক আবদুল জব্বার খানের ‘কাঁচ কাটা হীরা’ সিনমোয় প্রথম চলচ্চিত্রে সংগীত পরিচালনার সুযোগ পান আলম খান। তার সুরকৃত প্রথম জনপ্রিয় গান ‘স্লোগান’ সিনমোর ‘তবলার তেড়ে কেটে তেড়ে কেটে তাক’। ১৯৭৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘সারেং বউ’ সিনমোর আবদুল জব্বারের কণ্ঠে ‘ওরে নীল দরিয়া’ গানটি এক অনন্য সৃষ্টি তার। এছাড়া আরও অসংখ্য কালজয়ী গানের সুর করেছেন তিনি।
১৯৪৪ সালে তৎকালীন ব্রিটিশ ভারতের সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বানিয়াগাতি গ্রামে নানা বাড়িতে জন্মগ্রহণ করেন আলম খান। তার গ্যামের বাড়ি টাঙ্গাইল। তার বাবা আফতাব উদ্দিন খান ছিলেন সেক্রেটারিয়েট হোম ডিপার্টমেন্টের এডমিনিস্ট্রেটিভ অফিসার এবং মা জোবেদা খানম ছিলেন গৃহিণী।
সিরাজগঞ্জে কয়েক বছর থাকার পর বাবার চাকরির সুবাদে কলকাতায় চলে যান তারা। পরে ১৯৪৭ সালে দেশ বিভাগের পর বাবার সঙ্গেই ফিরে আসেন ঢাকায়, তারপর ঢাকাতেই স্থায়ী হন। রাজধাণীর সিদ্ধেশ্বরী স্কুল থেকেই মেট্রিক পাস করেন আলম খান।
স্কুলে থাকাকালীন গানের প্রতি ঝোঁক সৃষ্টি হয় তার। বাবা আফতাব উদ্দিন প্রথমে আগ্রহ না দেখালেও মায়ের উৎসাহে গানের চর্চা চালিয়ে যান আলম খান। পরবর্তীতে তার বাবাই তাকে ওস্তাদ ননী চ্যাটার্জীর কাছে গানের তালিমের জন্য নিয়ে যান। পাঁচ ভাই তিন বোনের মধ্যে আলম খান মেজো। বাংলাদেশের প্রখ্যাত পপ সঙ্গীতশিল্পী আজম খান ছিলেন তার ছোট ভাই।
আলম খানের উল্লেখিত শ্রোতাপ্রিয় গানগুলো হলো— ‘এক চোর যায় চলে’, ‘তুমি আছ সবি আছে’, ‘চাঁদের সাথে আমি দেব না’, ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’, ‘সবার জীবনে প্রেম আসে’, ‘তেল গেলে ফুরাইয়া’, ‘ভালোবেসে গেলাম শুধু’, ‘কী জাদু করিলা’, ‘তোমরা কাউকে বোলো না’, ‘আমি একদিন তোমায় না দেখিলে’, ‘বুকে আছে মন’, ‘কারে বলে ভালোবাসা’, ‘তোরা দেখ’, ‘দেখ রে চাহিয়া’, ‘জীবনের গল্প’, ‘আছে বাকি অল্প’, ‘চক্ষু দিয়া দেখতাছিলাম’, ‘তুমি ছিলে মেঘে ঢাকা চাঁদ’, ‘এখানে দুজনে নিরজনে’, ‘মনে বড় আশা ছিল’, ‘কাল তো ছিলাম ভালো’, ‘আমি তোমার বধূ’ ইত্যাদি।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।