অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর এখন ঝড়োবেগে রেমিট্যান্স পাঠাচ্ছেন বাংলাদেশি প্রবাসীরা কোটা সংস্কার আন্দোলন ঘিরে বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি হয়েছিল। অনেক প্রবাসী দেশে বৈধভাবে রেমিট্যান্স পাঠাতে অস্বীকৃতি জানান।
অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর সুবাতাস বইয়ে রেমিট্যান্স পাঠাচ্ছেন বাংলাদেশি প্রবাসীরা।
সংশ্লিষ্টরা বলছেন, দেশের অর্থনীতির ভিত মজবুত করেতে ইউরোপ প্রবাসী ব্যবসায়ীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
ইউরোপের বিজনেস স্টেশন বলা হয় ফ্রান্সের বাংলাদেশি অধ্যুষিত গার্দু নর্দকে। ফ্রান্সের এই অঞ্চলে প্রতিদিন প্রায় ৭ লাখ মানুষের আনাগোনা হয়। এখানে বসবাসরত অধিকাংশ বাঙালির রুটি-রুজির ব্যবস্থা হয় এই কেন্দ্রে। এখানে যেমন আছেন খেটেখাওয়া বাঙালি, ঠিক তেমনি আছেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী। হাজার মাইল দূরে হলেও দেশের অর্থনীতির সঙ্গে আছে যাদের নিবিড় সম্পর্ক।
বাংলাদেশের অর্থনীতিতে তৈরি পোশাক শিল্পের পর গুরুত্বপূর্ণ অবদান রাখে প্রবাসী আয়। তবে রাজনৈতিক অস্থিরতার জেরে সম্প্রতি দেশে টাকা পাঠাতে বেকে বসেন প্রবাসীরা। অন্ধকার দূরে ঠেলে নতুন বাংলাদেশের দায়িত্বে নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। এই নোবেল ইউনূসে এখন ভরসা করছেন প্রবাসীরা।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।