শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের সাউথ ইস্ট ব্যাংক লিমিটেডের (SOTUTHEASTB) বোনাস লভ্যাংশ বিতরণ সম্পন্ন করেছে।
ব্যাংকটি জানিয়েছে যে, ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে সমাপ্ত বছরের জন্যে সংশ্লিষ্ট শেয়ার হোল্ডারদের ৬ শতাংশ নগদ লভ্যাংশ বিএফটিএন এর মাধ্যমে ব্যাংক একাউন্টে বিতরণ সম্পন্ন করেছে।
এর আগে শেয়ার হোল্ডারদের বোনাস ৪ শতাংশ শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে সিডিবিএলের মাধ্যমে বিতরণ সম্পন্ন করেছে।
ব্যাংকটি ৩১ শে ডিসেম্বর ,২০২৩ সমাপ্ত হিসাব বছরের জন্যে মোট ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।এর মধ্যে ৬ শতাংশ নগদ লভ্যাংশ এবং ৪ শতাংশ বোনাস লভ্যাংশ ছিল।
উল্লেখ্য, ডিএসইর বা সিএসইর নিউজ বিভাগে নগদ লভ্যাংশ বিতরণ সম্পন্ন করেছে এমন খবর প্রকাশিত হবার পরেও যদি কোন বিনিয়োগকারী লভ্যাংশের টাকা না পায়, তাহলে তাদের অবশ্যই সেই কোম্পানির শেয়ার বিভাগের সাথে যোগাযোগ করতে হবে।