দেশের অন্যতম মোবাইল অপারেটর গ্রামীণফোন গ্রাহদের দুই দিন ফ্রি ইন্টারনেট সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে । আজ শুক্রবার (৯ আগস্ট) তাদের ফেসবুক পোস্টে একথা জানায়।
পোস্টে বলা হয়, শুক্র ও শনিবার (৯ ও ১০ আগস্ট) আমাদের নেটওয়ার্কে সবার জন্য ইন্টারনেট ফ্রি। ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই সুবিধা পাবে গ্রাহকরা। ওই সুবিধা পেতে কোনও রিচার্জ লাগবে না।
তবে কেন এই সুবিধা দেওয়া হবে তার কোনও কারণ জানায়নি কোম্পানিটি। যাদের এরইমধ্যে ইন্টারনেট প্যাক বা ডাটা কেনা আছে সেই ডাটা কাটা বন্ধ থাকবে কিনা সেই তথ্যও জানানো হয়নি।

Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।