আগামীকাল বুধবার (৩১ জুলাই) থেকে সরকারি অফিস স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে। আজ মঙ্গলবার (৩০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল বুধবার থেকে সরকারি অফিস-আদালত স্বাভাবিক নিয়মে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে।
এছাড়া ব্যাংক ও আদালত নিজেরা সময়সূচি নির্ধারণ করবে বলেও জানানো হয়েছে।
পরে জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘সরকারি কর্মকাণ্ড স্বাভাবিক রাখতে আগামীকাল বুধবার থেকে আগের নিয়মে অফিস চলবে।’
এর আগে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় গত ২১, ২২ ও ২৩ জুলাই সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে গত ২৪ জুলাই থেকে সীমিত পরিসরে চালু হয় সরকারি অফিস।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।