অর্থ লিপি

৬ সেপ্টেম্বর ২০২৬ রবিবার ২২ ভাদ্র ১৪৩৩

টানা ৩ দিন বন্ধ থাকবে শেয়ার বাজার, খুলেই নতুন নিয়মে অফিস সূচি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

টানা ৩ দিন বন্ধ থাকবে শেয়ার বাজার। সাপ্তাহিক ২ দিন ছুটি এবং মহান স্বাধীনতা দিবসের ছুটি উপলক্ষে তিন দিন বন্ধ থাকবে শেয়ারবাজার। তিনদিন বন্ধের পর আগামী সোমবার (২৭ মার্চ) থেকে শেয়ারবাজারে নিয়মিত লেনদেন হবে।

আগামী ২৭ মার্চ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন যথারীতি শুরু হবে।

আগামী ২৪ মার্চ (শুক্রবার) ও ২৫ মার্চ (শনিবার) সাপ্তাহিক ছুটি, ২৬ মার্চ (রবিবার) মহান স্বাধীনতা দিবসের ছুটি। এ নিয়ে তিন দিন ছুটি থাকবে সকল সরকারী অফিস, ব্যাংক ও শেয়ারবাজার।

 

উল্লেখ্য, আগামী ২৭ তারিখ থেকে নতুন অফিস সময় সূচি অনুযায়ী চলবে। পবিত্র মাস ‘রমজান’ মাসে ডিএসইর ও সিএসইর ট্রেডিং সময় হবে একটানা সেশন সকাল ১০ টা থেকে দুপুর ১.২০ মিনিট পর্যন্ত এবং পোস্ট-ক্লোজিং সেশন দুপুর ১.২০ মিনিট থেকে দুপুর ১.৩০ মিনিট পর্যন্ত।

ডিএসই ও সিএসইর অফিস সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত খোলা থাকবে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।