মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মনে করেন গাজায় কোনো ধরনের গণহত্যা চলছে। দেশটির স্থানীয় সময় সোমবার (২০ মে) হোয়াইট হাউসে ইহুদি আমেরিকান হেরিটেজ মান্থ ইভেন্টে যোগ দিয়ে একথা বলেন তিনি।
জো বাইডেন বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের ইসরাইলের বিরুদ্ধে অভিযোগের বিপরীতে আমি বলতে চাই, গাজায় যা ঘটছে তা গণহত্যা নয়। আমরা এটি প্রত্যাখ্যান করি।
এ সময় তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসিকিউটর করিম খান ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছেন, সেটিও প্রত্যাখ্যান করেন।
তিনি বলেন, আমরা ইসরাইলি নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার জন্য আইসিসিতে করা আবেদন প্রত্যাখ্যান করছি।
উল্লেখ্য, সোমবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসিকিউটর করিম খান জানান, তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার ছাড়াও আরও দুই হামাস নেতার বিরুদ্ধেও আবেদন করেন তিনি।
এর আগে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান জানিয়েছিলেন, গাজায় ইসরাইল গণহত্যা চালাচ্ছে বলে মনে করে না যুক্তরাষ্ট্র।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরাইলি হামলায় গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ৩৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ৫৬ শতাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন প্রায় ৮০ হাজার মানুষ।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।