দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রাইম ব্যাংক পিএলসি (PRIMEBANK) মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) পরিচালনার জন্য একটি সহযোগী কোম্পানি (সাবসিডিয়ারি) গঠনের অনুমতি পেয়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ব্যাংকটিকে এ অনুমতি দিয়েছে।
ডিএসই সূত্রে আজ এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, গত বছরের ১৪ আগস্ট প্রাইম ব্যাংকের পরিচালনা পর্ষদ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) কার্যক্রম পরিচালনাসহ ব্যবসা বহুমুখীকরণে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছিল।
সেই সিদ্ধান্ত অনুসারে, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) পরিচালনার লক্ষ্যে প্রাইম ব্যাংক একটি সহযোগী প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করবে। এ কোম্পানির পরিশোধিত মূলধন হবে ৪৫ কোটি টাকা। বলা হয়েছিল, সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর সম্মতি সাপেক্ষে আলোচিত সিদ্ধান্ত কার্যকর হবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।