চলমান যুদ্ধে ফিলিস্তিনের গাজায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালেন বিশিষ্ট পাকিস্তানিগায়ক, সুরকার ও চলচ্চিত্র অভিনেতা আতিফ আসলাম। পাকিস্তানের সংবাদমাধ্যম ‘দ্যএক্সপ্রেস ট্রিবিউন’ এর প্রতিবেদন অনুযায়ী, গাজায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় দেড় কোটি রুপিদান করেছেন আতিফ আসলাম।
আহত ও নিহত ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা জানিয়ে আতিফ আসলাম ইনস্টাগ্রামে লিখেছেন, ‘এই সংকটে আসুন এক সঙ্গে দাঁড়াই, শান্তির জন্য দোয়া করি।’
এদিকে পাকিস্তানের আল–খিদমত নামের একটি দাতব্য প্রতিষ্ঠান সামাজিকযোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) কিছুদিন আগে একটি পোস্ট শেয়ার করে গাজায়নির্যাতিত মানুষের জন্য অর্থ তহবিল গঠনে সহায়তার আহ্বান জানায়। প্রতিষ্ঠানটির ডাকেসাড়া দিয়ে আতিফ আসলাম তাদের পাশে দাঁড়ান।
আল–খিদমত নামের দাতব্য এ প্রতিষ্ঠাননটি এক বিবৃতিতে জানায়, গায়ক আতিফআসলাম মানবতার সেবায় নিবেদিতপ্রাণ। তিনি যেকোনো দুঃসময়ে মানুষের সেবায় এগিয়েআসেন। শুধু এটিই প্রথম নয়, এর আগেও তিনি মানুষের পাশে দাঁড়িছেন।
অসহায় ও যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষের পাশে দাঁড়ানোর জন্য আতিফ আসলামের প্রশংসাকরছেন তার ভক্ত–অনুরাগীরা।