রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন ভবন মালিক, আমমোক্তার নির্মাণকারী প্রতিষ্ঠানের ভবন নির্মাণের সময় ভবনের পাইলিং লেআউট, প্লিন্থ লেভেল ও ছাদ ঢালাইয়ের অনুমোদিত নকশা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে। এ জন্য ভবন নির্মাণ শুরু থেকে ছাদ ঢালাই পর্যন্ত কর্মকর্তাদের থাকার নির্দেশনা দিয়ে অফিস আদেশ জারি করা হয়েছে।
এর আগে রাজউকের পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ) মোহাম্মদ সামছুল হক এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করেছেন।
এরইমধ্যে এ বিষয়ে রাজউকের সব অথরাইজড অফিসার, সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শকদের কাছে চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ) মোহাম্মদ সামছুল হক সাংবাদিকদের বলেন, রাজউকের আওতাধীন এলাকায় রাজউক আইন-বিধি অনুযায়ী ভবন নির্মাণ নিশ্চিতকরণের লক্ষে ভবন মালিক, আমমোক্তার, নির্মাণকারী প্রতিষ্ঠানের ভবন নির্মাণের সময় ভবনের পাইলিং লেআউট, প্লিন্থ লেভেল ও ছাদ ঢালাইয়ের সময় সংশ্লিষ্ট এলাকার ইমারত পরিদর্শক, প্রধান ইমারত পরিদর্শক এবং সহকারী অথরাইজড অফিসারদের আবশ্যিকভাবে উপস্থিত থাকতে হবে। মূলত অনুমোদিত নকশা অনুযায়ী নির্মাণকাজ নিশ্চিত করতে এ কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি তারা পরিদর্শন বইয়ে যথাযথভাবে লিপিবদ্ধ করবেন বিষয়টি এমনটিতাদের জানানো হয়েছে।
রাজউকের এ কর্মকর্তা আরও বলেন, ভবন নির্মাণের সময় ইমারত পরিদর্শক, প্রধান ইমারত পরিদর্শক, সহকারী অথরাইজড অফিসার উপস্থিত থাকার ও পরিদর্শনের বিষয়টি লিপিবদ্ধ করা এবং সংশ্লিষ্ট অথরাইজড অফিসারকে নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্ট অথরাইজড অফিসার প্রমাণস্বরূপ স্থির চিত্র ও ভিডিও ক্লিপ সংশ্লিষ্ট পরিচালকের মাধ্যমে পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ-১) রাজউককে পাঠানোর জন্যও নির্দেশ দেয়া হয়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।