অর্থ লিপি

৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ১৭ বৈশাখ ১৪৩৩

ছাত্রলীগ নেতাকে শিঙাড়া দিতে দেরি, দোকানদারকে মারধর করলেন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ঝালকাঠিতে শিঙাড়া দিতে দেরি করায় দোকানদারকে মারধর করার অভিযোগ উঠেছে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি উজ্জ্বল মজুমদারের বিরুদ্ধে। ঝালকাঠি পৌর মিনি পার্কে গতকাল বুধবার (৯ই আগস্ট) সন্ধ্যায় বেবি বোম্বাই শিঙাড়া নামে একটি দোকানে এ ঘটনা ঘটে।

দোকান মালিক মিরাজ দাবি করেন, সন্ধ্যায় আমার দোকানে শিঙাড়া কিনতে আসেন ছাত্রলীগ নেতা উজ্জ্বল মজুমদার। টাকা দিয়ে তাড়াতাড়ি দিতে বল। কিন্তু  দোকানে আরও ক্রেতা থাকায় তাদের শিঙাড়া দিতে দেরি হয়। এতে আমাদের সঙ্গে উচ্চবাচ্য করতে থাকে। তার টাকা ফেরত দেওয়ায় শিঙাড়াসহ মালামাল ফেলে দেয়। এর প্রতিবাদ করায় আমাকে মারধর করে। জামায়াত-শিবির বলে গালাগাল দেয়। স্থানীয় লোকজন এসে থেকে আমাকে ছাড়িয়ে নেন। এ ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থলে আসে। এতে ওই ছাত্রলীগ নেতা আরও ক্ষিপ্ত হয় দেখে নেওয়ার হুমকি দেন।

এই বিষয়ে উজ্জ্বল মজুমদার দাবি করেন, আমার তাড়া থাকায় আগে টাকা দিয়ে শিঙাড়া দিতে বলি। আমাকে দাঁড় করিয়ে রেখে শিঙাড়া দিচ্ছে। এর প্রতিবাদ করলে টাকা ছুড়ে মারে। ও আমার সঙ্গে বেয়াদবি করেছে। রাগ করে এ জন্য শাসিয়েছি। কিন্তু গায়ে হাত তুলিনি ও শিঙাড়া ফেলে দেইনি। এ ঘটনায় পুলিশের কাছে যাওয়ার মতো কোনও ঘটনাই ঘটেনি। আমার রাজনৈতিক প্রতিপক্ষ ওদেরকে উসকে দিয়েছে।

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ওসি নাসির উদ্দিন সরকার বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।