অর্থ লিপি

১৫ জুন ২০২৬ সোমবার ১ আষাঢ় ১৪৩৩

ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে নতুন নীতিমালা প্রনয়ণ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে দেশের সকল ব্যাংকের পরিচালকের ন্যূনতম বয়স ৩০ বছর হতে হবে। এছাড়া পরিচালকদের অন্তত ১০ বছরের ব্যবস্থাপনা ব্যবসায়িক অভিজ্ঞতা থাকতে হবে। অথবা অন্য কোনো পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। তবে ১৮ বছর বয়সের আগের কোনো কাজের অভিজ্ঞতা বিবেচনায় নেওয়া হবে না।

আজ রবিবার (১১ই ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি নীতি বিভাগ থেকে সংক্রান্ত একটি নির্দেশনা সব ব্যাংকে পাঠানো হয়েছে।বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের জারি করা ২৪ পৃষ্ঠার এই নীতিমালায় পরিচালকদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিশদ বিবরণ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালার প্রজ্ঞাপন দেখতে এখানে ক্লিক করুণ

ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এরই ধারাবাহিকতায় নীতিমালা প্রণয়ন ব্যবসায়িক কার্যক্রম সঠিক ভাবে সম্পন্ন করার জন্য দক্ষ ব্যক্তিদের সমন্বয়ে ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠিত হওয়া দরকার বলেও মনে করছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা।

এতে আরও বলা হয়, ফৌজদারি অপরাধ, কোনো জালজালিয়াতি বা আর্থিক অপরাধে জড়িত না এমন ব্যক্তিকে ব্যাংকের পরিচালক করা যাবে।

এছাড়া ব্যাংক কোম্পানি বা ফাইন্যান্স কোম্পানি আইন ২০২৩ এর আওতায় প্রতিষ্ঠিত কোনো আর্থিক প্রতিষ্ঠানে কোনো ব্যক্তি ইচ্ছাকৃত ঋণ খেলাপী হলে অব্যাহতি পাওয়ার পর পাঁচ বছর অতিবাহিত না হওয়া পর্যন্ত কোনো ব্যাংকের পরিচালক হওয়ার যোগ্য হবেন না।

বাংলাদেশ ব্যাংক আরও জানায়, সংশ্লিষ্ট ব্যাংককোম্পানীতে কোন পদে চাকুরীরত থাকলে চাকুরী অবসায়নের পাঁচ বছর অতিক্রম না হলে ব্যাংকের পরিচালক হওয়া যাবে না।

কোন একক পরিবার হতে ৩ জনের অধিক সদস্য একই সময়ে কোন কোম্পানির পরিচালক পদে অধিষ্ঠিত থাকতে পারবেনা।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।