অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

ইসরাইলে এয়ার ইন্ডিয়ার বিমান চলাচল বন্ধ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ইরান ইসরাইলে ৩০০ এর বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মধ্যপ্রাচ্যের চির বৈরি এই দুটি দেশের উত্তেজনার মধ্যে তেল আবিবে ভারতের বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া পরিষেবা বন্ধ করে দিয়েছে।

গতকাল রোববার (১৪ই এপ্রিল) এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, অনির্দিষ্ট সময়ের জন্য দিল্লি এবং তেল আবিবের মধ্যে বিমান চলাচল বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। রোববার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

এয়ার  ইন্ডিয়া কর্তৃপক্ষ কবে আবার এই পরিষেবা শুরু করবে সেই নিয়ে বিস্তারিত কিছুই জানায়নি।

দিল্লি থেকে সপ্তাহে চারটি ফ্লাইট পরিচালনা করে এয়ার ইন্ডিয়া। একই সংখ্যক ফ্লাইট ওড়ে তেল আবিব থেকেও।

প্রসঙ্গত, গত শনিবার (১৩ই এপ্রিল) স্থানীয় সময় রাতে প্রথমবারের মতো তেল আবিবে সরাসরি হামলা চালায় তেহরান। চলমান এ পরিস্থিতিতে উত্তেজনা বিরাজ করছে মধ্যেপ্রাচ্য জুড়ে।

এ হামলায় তেহরান ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করলেও ইসরাইলের দক্ষিণাঞ্চলের একটি বিমান ঘাঁটি সামান্য ক্ষতিগ্রস্ত এবং এক শিশু গুরুতর আহত হওয়ার কথা জানিয়েছে তেল আবিব।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।