অর্থ লিপি

৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার ২৩ ভাদ্র ১৪৩৩

আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো ‘মেইড ইন বাংলাদেশ’

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ইমরুল কায়েস ২০১৮ সালে নিজের পছন্দমতো একটি ব্যাট কিনতে ভারত গিয়েছিলেন । কিন্তু ব্যাটের কারখানায় ভালো মানের অনেক ব্যাট থাকলেও কিনতে পারেননি। বিষয়টি নিয়ে ওই প্রতিষ্ঠানের সঙ্গে কথা কাটাকাটিও হয় তার। এক পর্যায়ে ইমরুল চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আসেন, ‘আমি নিজেই ব্যাটের কারাখানা দেবো।’

সাত বছর পর সেই স্বপ্নের সিঁড়িতে দাঁড়িয়ে ইমরুল। কঠিন পথ মারিয়ে ইমরুল, মিরাজ, শাহীনের ব্যাট প্রস্তুতিকারী প্রতিষ্ঠান এমকেএস এখন বাস্তব। ইমরুলদের এখন লক্ষ্য দেশ ছাড়িয়ে নিজেদের প্রস্ততকৃত ‘মেইড ইন বাংলাদেশ’ ব্যাট বিশ্ব দরবারে পৌঁছে দেওয়া। বাংলাদেশের প্রথম ব্যাট তৈরির প্রতিষ্ঠান হিসেবে ইতোমধ্যে আইসিসির অনুমোদনও পেয়ে গেছে এমকেএস স্পোর্টস।

ব্যাটের কারখানা তৈরির স্বপ্নটা রাজশাহীর ছেলে হুসাইন মোহাম্মদ আফতাব শাহীনের হলেও সেটা ডানা মেলেছে ইমরুল কায়েস ও মেহেদী হাসান মিরাজের হাত ধরে। এই দুজন ক্রিকেটার শাহীনের স্বপ্ন পূরণের সারথি হন। এই তিনজনের নামের অদ্যাক্ষর দিয়েই ব্যাটের নামকরণ করা হয়েছে ‘এমকেএস’।

অবশেষে সোমবার রাতে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে দেশি ক্রিকেটারদের হাত ধরে ‘মেইড ইন বাংলাদেশ’ খ্যাত এমকেএস ব্যাটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। ইমরুল-মিরাজদের স্বপ্ন পূরণের দিনে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহসহ অনেক তরুণ ক্রিকেটার উপস্থিত হয়েছিলেন। ছিলেন বিসিবির দুই পরিচালক খালেদ মাহমুদ সুজন ও জালাল ইউনুস। এছাড়া প্রধান অতিথি ছিলেন বিসিবি সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই ছিল চমক। যুব বিশ্বকাপজয়ী একঝাঁক তরুণ এমকেএস ব্যাট নিয়ে করেন র‍‍্যাম্প শো। আকবর আলী, মাহমুদুল হাসান জয়, পারভেজ হোসেন ইমন, রাকিবুল হাসান, শাহাদাত হোসেন ও রিশাদ হোসেন ছিলেন সেই শোতে। ইতোমধ্যেই ‘এমকেএস’ ব্যাটের শুভচ্ছোদূত করা হয়েছে প্রতিভাবান এই ক্রিকেটারদের। ২০২০ যুব বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ছিলেন আকবর। বাকি পাঁচ ক্রিকেটার এর মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটে খেলে ফেলেছেন।

বেসরকারি হচ্ছে টেলিটক, বিটিসিএল ও টেশিস

শুধু ক্রিকেটাররা নয়, ক্রীড়ামন্ত্রী, বিসিবির দুই পরিচালকসহ যারা উপস্থিত ছিলেন, সবাই ইমরুল, মিরাজদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। মেইড ইন বাংলাদেশ বলেই তাদের এই উচ্ছ্বাস। তারা সবাই স্বপ্ন দেখেন বাংলাদেশের ব্যাট একদিন বিদেশে পৌঁছে যাবে, দেশ পাবে বৈদেশিক মুদ্রা।

উদ্বোধনী অনুষ্ঠানে এমকেএস স্পোর্টেসের ওয়েবসাইটও উদ্বোধন করেন ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এই ওয়েবসাইটের মাধ্যমে ক্রেতারা ঘরে বসে ব্যাটের অর্ডার করতে পারবেন। এখনো কোন আউটলেট না হলেও আগামী ছয় মাসের মধ্যে ধানমন্ডিতে একটি আউটলেট করার ইচ্ছের কথা জানিয়েছেন ইমরুল কায়েস।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।