অর্থ লিপি

১ মে ২০২৬ শুক্রবার ১৮ বৈশাখ ১৪৩৩

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প উদ্বোধন করতে মাওয়ার পথে প্রধানমন্ত্রী

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প উদ্বোধন করতে ঢাকা থেকে মাওয়ার উদ্দেশে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে এ যাত্রা করেন তিনি।

প্রধানমন্ত্রীকে বরণে নেতাকর্মীরা প্রস্তুত। বর্ণিল সাজে সেজেছে ভাঙ্গা। আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে আনন্দের জোয়ার বইছে। বাংলাদেশকে বদলে দেয়া উন্নয়নের রূপকার শেখ হাসিনাকে স্বচক্ষে এক নজর দেখতে অধীর অপেক্ষায় রয়েছেন সাধারণ মানুষ।

দুপুরে ভাঙ্গার ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে এক জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এর আগে বেলা ১১টায় মুন্সীগঞ্জের মাওয়ায় ঢাকা-ভাঙ্গা রেলপথের উদ্বোধন করবেন তিনি। এরপর ট্রেনে চড়ে স্বপ্ন জয়ের পদ্মা সেতু পাড়ি দিয়ে ভাঙ্গা রেল জংশনে পৌঁছাবেন। সেখানে এক প্রেস ব্রিফিং শেষে ভাঙ্গার জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।

দীর্ঘ ৬ বছর পর ভাঙ্গায় যাচ্ছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে বরণে জনসভাস্থলে সকাল থেকেই নেতাকর্মী ও সাধারণ মানুষ আসতে শুরু করেছেন। প্লেকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে বাদ্যযন্ত্রসহকারে দলে দলে ভাঙ্গার জনসভাস্থল ডা.কাজী আবু ইউসুফ স্টেডিয়ামের প্রবেশদ্বারে এখন উপচেপড়া ভিড়।

জনসভাস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এসএসএফ, সেনাবাহিনী, র্যাব ও পুলিশসহ গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা নিয়োজিত রয়েছেন।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।