ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর এখন পর্যন্ত দেশটির ১০ হাজারেরও বেশি ড্রোন ধ্বংস করার দাবি করেছে রাশিয়া। গতকাল সোমবার (২৫শে ডিসেম্বর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, অভিযান শুরুর পর থেকে ইউক্রেনের ৫৫৮টি বিমান, ২৬১টি হেলিকপ্টার, ১০ হাজার ৪০টি ড্রোন, ৪৪২টি বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, ১৪ হাজার ২৯৯টি ট্যাংক ও সাঁজোয়া যান, ১ হাজার ১৮৯টি রকেট লঞ্চার, ৭ হাজার ৪৭৯টি কামানের গোলা ও মর্টার এবং ১৬ হাজার ৬৬০ ইউনিট বিশেষ ট্যাকটিক্যাল যান ধ্বংস করা হয়েছে।
এদিকে গত রোববার (২৪শে ডিসেম্বর) ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসনে রাশিয়ার হামলায় পাঁচ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ইউক্রেনের কর্মকর্তারা এমন দাবি করেছেন।
অন্যদিকে, পূর্বাঞ্চলীয় শহর হরলিভকাতে রাশিয়ার মোতায়েন করা কর্মকর্তারা বলেছেন, কিয়েভে হামলায় একজন নিহত হয়েছেন।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।