অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিতর্কিত সাংবাদিক ইলিয়াসকে খুঁজছে নিউইয়র্ক পুলিশ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

মামলার বাদীর বাড়িতে বোমা মারার হুমকিসহ আদালত অবমাননার অভিযোগে যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের নামে হুলিয়া (পলাতক আসামিকে হাজিরের নোটিশ) জারি করেছে নিউইয়র্ক পুলিশ। নিউ ইয়র্কের কুইন্স কাউন্টি পুলিশ ডিপার্টমেন্ট ইলিয়াসকে ধরিয়ে দেওয়ার জন্য তার বাড়ির দরজা ও শহরের বিভিন্ন স্থানে ‘ধরিয়ে দিন’ পোস্টার লাগিয়েছে।

অনলাইন অ্যাক্টিভিস্ট মিল্টন জ্যাকব ও প্রিমা রব্বনীর কুইন্স কাউন্টির ক্রিমিনাল আদালতে দায়ের করা মামলায় ১লা ফেব্রুয়ারি তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করতে গেলে তাকে আটক করা হয়। আটকের ৬ ঘণ্টা পর ছেড়ে দেওয়া হয় আলোচিত এ সাংবাদিককে। ১৭ই জানুয়ারি সশরীরে আদালতে হাজিরা দেওয়ার কথা থাকলেও তিনি উপস্থিত হননি। ফলে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়।

অভিযোগ রয়েছে- ২০শে জানুয়ারি দুপুরে মামলার অপর বাদী মিল্টন জ্যাকবকে ফোন করে তার বাড়িতে বোমা নিয়ে আসবেন বলে হুমকি দেন ইলিয়াস। জ্যাকব মিল্টন ও প্রিমা রব্বনীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছাড়েন ইলিয়াস, যা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা।

তবে ভিডিওটি মানহানিকর ও ভিত্তিহীন দাবি করে মিল্টন ও প্রিমা রব্বনী সিভিল ও ক্রিমিনাল আইনে ইলিয়াস হোসেনের বিরুদ্ধে মামলা করেন। এরই পরিপ্রেক্ষিতে ইলিয়াসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন যুক্তরাষ্ট্রের আদালত। ১৭ই জানুয়ারি সশরীরে আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল তার।

জানা গেছে, আদালতে আত্মসমর্পণ করে ইলিয়াসের জামিন আবেদনের শেষ দিন ছিল ১লা ফেব্রুয়ারি। এ দিন নিউইয়র্কে পুলিশের কাছে আত্মসমর্পণ করে জামিন চান ইলিয়াস, পরে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো জামিনযোগ্য হওয়ায় ওইদিন (১লা ফেব্রুয়ারি) দুপুরে তাকে ছেড়ে দেওয়া হয়। ২১শে ফেব্রুয়ারি ইলিয়াস হোসেনের আদালতে হাজিরার দিন ধার্য করা হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।